সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়া ট্রলার ডুবি

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার কাজ আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ আগস্ট) বিকেল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।

রাবেয়া আফসার সায়মা জানান, দিনভর উদ্ধার কাজ চালিয়েছে ডুবুরি দল। বিকেলে ডুবে যাওয়া ট্রলারের তলদেশে ডুবুরিরা সর্বশেষ তল্লাশি করে। সেখানে কোনো মরদেহ পাওয়া যায়নি। পরে ট্রলারটি নিরাপদ স্থানে রাখার পর উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

এদিকে শনিবার নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এর আগে শুক্রবার বিকেল সোয়া ৫টায় উপজেলার লইছকা বিলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, সব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালে মরদেহগুলো আনার পর স্বজনরা শনাক্ত করে। হস্তান্তরের সময় মরদেহ দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা