সারাদেশ

দুই শতাধিক পরিবারকে সেবা দিলো শিকড়

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় দরিদ্র পরিবারের জন্য 'ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ' করেছে শিকড় সমাজকল্যাণ সংস্থা। এতে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

শনিবার (২৮ আগস্ট) উপজেলার গোয়ালপাড়া রশিদিয়া দারুল উলুম কওমি মাদরাসা প্রাঙ্গণে শিকড় সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে 'ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওষুধ বিতরণ' কর্মসূচির আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ. আরিফুল ইসলাম। ক্যাম্পটি বিকেল ৩টায় শুরু হয়ে চলে বিকেলে ৫টা পর্যন্ত। 'ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান।

ইউএনও মোঃ. আরিফুল ইসলাম বলেন, আজ আমি এখানে এসে অনেক খুশি। এখানে অনেক সুবিধা বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা নিয়েছে। আমি চাই এ উপজেলায় অসহায় মানুষের জন্য এরকম মেডিকেল ক্যাম্প আরও হোক।

শিকড় সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সাব্বির সামি মুহিত বলেন, শিকড় সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে এখানে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। আশা করি, সহযোগিতা পেলে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করবো।

এদিকে মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার সহ-সম্পাদক সাংবাদিক মিথুন মাহমুদের মেডিকেল ক্যাম্পটি পরিচালন করেন।

এ সময়ে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী হোসাইন আহমেদ, ওমর ফারুক, রমজান, মফিজুল, সাদিয়া, ঐশ্বর্য, শাপলা, সাকিব, অংকন, রাসেল, জাহিদ, রিওন, হাবিবুর, সাকিব হাসান মুন অনিমসহ অন্যরা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা