সারাদেশ

কৃষি জমি রক্ষায় নদী শাসন জরু‌রি

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাই‌ল: কৃষি জমি রক্ষায় নদী শাসন ও বাঁধ রক্ষা করা জরুরি বলে মন্তব্য করেছে কৃ‌ষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ ফসল চাষ করেই জীবিকা নির্বাহ করে। এ ফসলকে রক্ষা করতে হবে আমাদের। এ জন্য টেকসই বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (২০ আগস্ট) টাঙ্গাই‌লের ধনবা‌ড়ী উপজেলার কেরামজানী ও জোকনাতে ঝিনাই নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ও বাঁধ পরিদর্শন করে কৃ‌ষিমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শনকালে কৃ‌ষিমন্ত্রী আরও ব‌লেন, এই সরকারের আমলে শহরের সব সুযোগসুবিধা গ্রামেও পৌঁছে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তাঘাট নির্মাণ, আধুনিক স্বাস্থ্যসেবা গ্রামে সম্প্রসারিত হচ্ছে। এর ফলে চরাঞ্চল, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও শহরের মতো সুযোগসুবিধা প্রসারিত হচ্ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল হক, সার্কেল এএসপি শাহিনা আখতারসহ স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা