সারাদেশ

জামালপুরে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর শহরের নয়াপাড়া থেকে মুসলিমা বেগম ময়না (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, স্বামী রুবেল (৩৫) ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে।

নিহত মুসলিমা বেগম ময়না পূর্ব নয়াপাড়া এলাকার মুকছেদ আলীর মেয়ে। স্বামী রুবেল মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কমলার মোড় এলাকার আলম বাউদের ছেলে।

নিহতের ভাগিনা মোশাররফ বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দুটা পর্যন্ত তাদের ঝগড়া হয়। আজ সকাল ৮ টার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি খালার মরদেহ বিছানায় পড়ে আছে। পরে আমরা পুলিশকে খবর দেই।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি তদন্ত মো. দেলোয়ার হোসেন জানান, শুক্রবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন রুবেল। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে মরদেহের গলার দুই পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা