সারাদেশ

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, আটক ১০

নিজস্ব প্রতিনিধি,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ও মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ কালে শুক্রবার (২০ আগস্ট) সকালে নারীসহ ১০ জনকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হচ্ছে, নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন মোল্লা (২৪), তার স্ত্রী বন্যা আকতার (১৯) আকাশ মোল্লা (২৬), তার স্ত্রী জেবুন্নেছা খানক (২৪) ও একই গ্রামের পান্না খানম (২৫), কালিয়া উপজেলার দাড়িয়াঘাট গ্রামের ইছানুর শেখ (২৮), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার চরধিপুর গ্রামের ফয়সাল সরদার (২৮), নড়াইল সদর উপজেলার বীরগ্রামের সুজৎ বিশ্বাস (৪০), বাগদিয়া গ্রামের টিংকু অধিকারী (২৩) ও যশোর সদর উপজেলার বাঘডাঙ্গা গ্রামের বিন্দাবন বিশ্বাস (২৫)।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, তারা গোপন সূত্রে জানতে পারেন অবৈধ ভাবে ভারত থেকে ২টি দল বাংলাদেশে প্রবেশ করেছে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে যাদরপুর বিওপির একটি টহল দল গোপালপুর গ্রামের মাঠ থেকে ৭ জন ও মাটিলা বিওপি এলাকার জলুলী বাজার এলাকা থেকে ৩ জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা