সারাদেশ

ভাঙ্গা রেললাইনের বার্তা দিলো গামছা ওড়িয়ে

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি কোকতারা এলাকায় স্থানীয়দের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন। এতে এড়ানো গেছে বহু প্রাণহানি।

শুক্রবার (২০ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লোকো মাস্টার শাহ আলম জানান, বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত পৌনে ১১টায় ঢাকা-কমলাপুর থেকে ছেড়ে আসে পঞ্চগড় এক্সপ্রেস। শুক্রবার ভোর সাড়ে ৬টায় পাঁচবিবি স্টেশন অতিক্রম করে হিলি স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রানটি। ট্রেনটি প্রায় ৮০ কিলোমিটার গতিতে চলছিলো। ওই রেললাইনে প্রায় ৮ ইঞ্চি জায়গা ভাঙা ছিলো। বিষয়টি দেখতে পান স্থানীয়রা। পরে কয়েকজন স্থানীয় লাল গামছা উড়িয়ে ট্রেন থামানোর সংকেত দেন। তাদের তৎপরতা ও বুদ্ধিমত্তায় ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় শফিকুল ইসলাম, তার ভাতিজা গুলজার ও নাজির হোসেন নামের এক তরুণ রেললাইনের ভাঙা অংশ দেখে ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন।

শফিকুল ইসলাম বলেন, ভোর বেলা রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় নাজির রেললাইনে ভাঙা দেখে আমাকে জানান। পরে আমার ভাতিজাকে লাল গামছা আনতে বাড়িতে পাঠাই। বাড়ি কাছে হওয়ায় দ্রুত গামছা আনলে আমরা তা উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হই।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, রেললাইনের ওপর লাল গামছা ওড়ানো দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক। পরে রেলকর্মীদের খবর দিলে তারা এসে লাইন মেরামত করেন। প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা