সারাদেশ

নতুন পথে চলছে ফেরি

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারকে টার্গেটে রেখে ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর পিলারের নিচ দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চলছে।

সোমবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা মো. আহাম্মদ আলী।

জানা গেছে, গত ৯ ও ১৩ আগস্ট বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কা লাগে। এছাড়াও গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এ কারণে রোববার (১৫ আগস্ট) দুপুর ৩টা থেকে পদ্মা সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারকে টার্গেটে রেখে ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর পিলারের নিচ দিয়ে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে ফেরি চলছে। আগে মূলত ৮, ৯, ১০ ও ১১ নম্বর পিলারের নিচ দিয়ে চলতো। শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আগের মতোই ৪, ৫, ৬ ও ৭ নম্বর পিলারে নিচ দিয়ে ফেরি চলছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার রুটে নতুন পথে ফেরি চলছে। এ নৌরুটে এখন ৫টি ফেরি চলছে। ঘাটে এখন পরিবহনের চাপ নেই।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা