সারাদেশ

রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাকচাপায় ৩ জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন।

নিহতরা হলেন- গাজীপুরের টঙ্গী বোর্ডবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেটকারের চালক আলমগীর হোসেন, চাঁদপুর সেনাবাহিনীর কার প্রিন্টার আজাদ হোসেন (৩৫), রফিকুল ইসলাম (৩১)।

জানা গেছে, রোববার রাত ১টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কের মুন্সি পাম্পের সামনে কাঞ্চনমুখী ওই প্রাইভেটকারকে সামনে থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই ৩ যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন প্রাইভেটকারের চালক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটি গাউছিয়ায় যাচ্ছিল।

ভূলতা হাইওয়ে পুলিশের টিআই সালাউদ্দিন জানান, নিহত তিনজনই পুরুষ যাত্রী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/কেএইচ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ২৪ 

রাজধানীর শেরেবাংলা নগর ও মুগদা থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অ...

স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশের বেদার এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জ...

খামেনির জানাজায় প্রায় ৪ কোটি ৩০ লাখ মানুষের অংশগ্রহণ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী জানাজা ও শেষ বিদায়ের...

ভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত 

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহ...

মরক্কো ফ্রান্সের ম্যাচে রেফারি-ভিএআর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক 

মরক্কোর বিপক্ষে ম্যাচে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারি ও ভিএআরের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা