সারাদেশ

প্রাইভেটকার খাদে, চীনা নাগরিকসহ নিহত ৩

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার আমতলীর ব্রিকফিল্ড এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ তিনজন প্রকৌশলী নিহত হয়েছেন।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম।

নিহতরা হলেন- ইঞ্জিনিয়ার লু জিক ইং, ইঞ্জিনিয়ার লি ওয়েন্টাও ও দো-ভাষী ইঞ্জিনিয়ার মো. ফকরুল হাসান। তারা তিনজনই তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎকেন্দ্রে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, রোববার রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে তালতলীর খোট্টারচর এলাকার তাপবিদ্যুৎকেন্দ্রে আসছিলেন নিহতরা। রাত পৌনে ২টার দিকে আমতলীর ব্রিকফিল্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রকৌশলী মারা যান। এ সময় গুরুতর আহত হন চালক মো. মুছা।

ওসি শাহ-আলম জানান, চালক মুছাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা