সারাদেশ

কুমিল্লায় গ্যাসের তীব্র সংকট

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা নগরীসহ বেশকিছু এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে।

সোমবার (১৬ আগস্ট) সকালে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা, মোগলটুলী, চৌধুরীপাড়া, চকবাজার, কোর্টবাড়ি ও চান্দিনা উপজেলাসহ বেশ কিছু এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে হঠাৎ গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এতে করে রান্নাসহ খাবার তৈরিতে বিপাকে পড়েছে গৃহিণীরা। অনেকেই দোকান থেকে নাস্তা এনে খেয়েছে।

জানা গেছে, সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কুমিল্লার চান্দিনা কুটুম্বপুর এলাকার প্রধান গ্যাস লাইনের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে গ্যাস সরবরাহ ৩০০ পিএসআই থেকে ৪০ পিএসআই-তে নেমে গেছে। ফলে ওই সব এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল ম্যানেজার মর্তুজা আলম জানান, গ্যাস পেতে একটু সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে তাদের কারিগর টিম রওয়ানা দিয়েছে। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। তবে তিন-চার ঘণ্টা লাগতে পারে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা