সারাদেশ

স্ত্রীকে হত্যায় ব্যর্থ হয়ে সন্তানকে হত্যা 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রীকে হত্যার চেষ্টা করে না পেরে পাঁচ মাসের শিশুসন্তানকে গলা কেটে করে হত্যা করেছে শাহজাহান মিয়া (৩২) নামে এক ব্যক্তি। নিজ সন্তানকে হত্যা করেন তিনি। পরে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনী আটাগ্রামে এ ঘটনা ঘটে। শাহাজাহান মিয়া ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। নিহত শিশুর নামে শরিফ মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

তিনি জানান, শাহজাহান মিয়া প্রথমে স্ত্রী জেসমিন আক্তারকে হত্যার জন্য ছুরিকাঘাত করেন। জেসমিন আক্তার কোনো রকমে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরে থাকা পাঁচ মাসের শিশু শরিফকে গলা কেটে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শাহজাহান মিয়া বেশ কয়েকদিন ধরে অসংলগ্ন আচরণ করছিলেন। মানুষ হত্যা করবে বলে নিয়মিত ঘরে ছুরিধার দিতেন তিনি। কোনো দুর্ঘটনা ঘটতে পারে সন্দেহ হলে স্ত্রী জেসমিন আক্তার তাকে ঘরে আটকে রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে স্ত্রীকে হত্যার চেষ্টা এবং পরে নিজের সন্তানকে গলা কেটে হত্যা করেন। এরপর নিজের শরীরে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। এছাড়া শাহজাহান মিয়া ও তার স্ত্রী জেসমিন আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা