সারাদেশ

চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০ জনে। এর মধ্যে চুয়াডাঙ্গায় করোনায় মারা গেছেন ১৮০ জন এবং জেলার বাইরে ২০ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) চুয়াডাঙ্গায় নতুন করে ৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৪৬১ জনে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ বৃহস্পতিবার ১৩৬ জনের নমুনা সংগ্রহ করেছে। এ নিয়ে জেলায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬৯৯ জনে। এ দিন ১৯৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। মোট ২৪ হাজার ৬৮৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বৃহস্পতিবার নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২০ জন। মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২৯ জন।

বর্তমানে সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৬৮ জন আর বাড়িতে রয়েছেন এক হাজার ১৬৪ জন। নতুন যে ৩২ জন শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে সদরের ১৭ জন, আলমডাঙ্গার আট জন, দামুড়হুদার চার জন এবং জীবননগরের তিন জন রয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, বৃহস্পতিবার করোনায় চুয়াডাঙ্গার বাইরে একজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে হলুদ জোনে মারা গেছেন দুই জন। এ পর্যন্ত জেলায় মোট ৮৭ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৭১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধানমন্ডিতে প্রথম জানাজা আজ, মায়ের পাশেই শায়িত হবেন তোফায়েল

বাংলাদেশের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের প্রথম...

হজের পবিত্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্...

টঙ্গীবাড়িতে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক দুই

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বা...

বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়ে...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

প্রশাসনে বড় রদবদল, একাধিক অতিরিক্ত সচিবের বদলি ও পদায়ন

দেশের প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন প্রজ্ঞাপনের ম...

গরু চুরির সন্দেহে গণধোলাই, হাসপাতালে মৃত্যু: ভোলাহাটে চাঞ্চল্য

গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এক ব্যক্তির...

বিশ্বকাপের মাটিতে আর্জেন্টিনার প্রথম দিন—মেসিদের অনুশীলনে কী ছিল বিশেষ?

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা জাতীয়...

স্বর্ণের দামে বড় ধস—এক ভরিতে কমলো হাজার টাকা, নতুন দর জেনে নিন

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্য...

ঈদে কেন বাড়ে সড়ক দুর্ঘটনা?

প্রতি বছর ঈদ এলেই দেশের সড়কগুলো যেন আরও বেশি অনিরাপদ হয়ে ওঠে। স্বাভাবিক সময়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা