সারাদেশ

দিনাজপুরে করোনায় ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে। এ সময় নতুন করে ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬১ শতাংশ।

তাদের মধ্যে জেলার সদর উপজেলায় ৩৫ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া বিরামপুরে এক, চিরিরবন্দরে চার, হাকিমপুরে এক, ফুলবাড়ীতে ছয়, পার্বতীপুরে ১৩, খানসামায় সাত, বোচাগঞ্জে তিন, বীরগঞ্জে ৪, কাহারোলে তিন, বিরলে ১০ ও খানসামায় তিনজন আক্রান্ত হয়েছেন। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬৬ জনে। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮০২ জন।

শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭০ জনে। জেলায় এক দিনে সুস্থ হয়েছেন ১৮৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৭৭ জন। এ সময় জেলার ঘোড়াঘাট উপজেলায় করোনায় একজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫৩ জন ভর্তি রয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫৩ জন। ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনায় ১৩ জন ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন। জেলার ১৩ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় ১২ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১২ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

যুক্তরাষ্ট্রের অভিযানের পর পাল্টা হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের স...

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস এক লড়াই শেষে সেমিফাইনালের টিক...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা