সারাদেশ

ভারতে পাচারকালে ২ নারী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : অবৈধপথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত ১০টায় বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ সদরদফতর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া পলাতক আরও চার পাচারকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

এতে বলা হয়, ভারতে পাচারের জন্য নিয়ে আসা দুই নারীকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ও তলুইগাছা সীমান্ত এলাকার দুই পাচারকারীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া নারীদের একজনের বাড়ি যশোরের মণিরামপুর ও অন্যজনের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার নতুনগাঁও উমরপুর।

আটক পাচারকারীরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ছয়ঘরিয়ার মৃত নুরুল ইসলামের ছেলে শহিদ হোসেন (২৮) ও গোলাম হোসেনের ছেলে মো. জাহিদ (২২)।

বিজিবি জানায়, পাচারের ঘটনায় জড়িত আরও চারজন পালিয়ে গেছেন। তারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার হাওলখালীর নাজমুল হোসেন (৩০), মো. বাবু (৪০), উত্তর তলুইগাছার আব্দুর রাজ্জাক (৩৫) ও আক্তার হোসেন (৪০)।

উদ্ধার হওয়া নারী ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশে সোপর্দ ও পালিয়ে যাওয়া পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা