ছবি : সংগৃহিত
অপরাধ

ভালুকায় ২ মানব পাচারকারী গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় নারী পাচারকারী সন্দেহে রিয়াদ মিয়া (২২) ও আকাশ মিয়া (২৩) নামে দুই যুবককে গ্রেফতার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) মুক্তাগাছার একটি টহলদল।

আরও পড়ুন : ধর্ষণ মামলায় বড় মনির কারাগা‌রে

রোববার (১৪ মে) বিকেলে উপজেলার বর্তা পূর্বপাড়া সার্কাস মাঠ সংলগ্ন একটি কফি হাউজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) মুক্তাগাছার একটি টহলদল ভালুকায় টহলরত অবস্থায় গোপন সংবাদে জানতে পারে, বর্তা পূর্বপাড়া সার্কাস মাঠ সংলগ্ন একটি কফি হাউজে দালালদের মাধ্যমে গ্রামের অসহায় ভাগ্যবিড়ম্বিত যুবতীদের এনে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে এপিবিএন ওই কফি হাউজে অভিযান চালায় এবং সেখান থেকে অবরুদ্ধ অবস্থায় থাকা এক যুবতী পোশাককর্মীকে উদ্ধার করে। একই সময় তারা রিয়াদ মিয়া ও আকাশ মিয়াকে গ্রেফতার করে।

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

এপিবিএনের জিজ্ঞাসায় ওই যুবতী তাদেরকে জানায়, তার এক নারী সহকর্মীর মাধ্যমে আকাশ মিয়ার সাথে পরিচয় হয় এবং মাসে ২০ হাজার টাকা চাকরীর প্রলোভনে সে তাকে রোববার বিকেলে ওই কফি হাউজে নিয়ে আসে। এক পর্যায়ে তারা তাকে দিয়ে দেহ ব্যবসা করার চেষ্টা করে।

ঘটনার রাতে এপিবিএন মুক্তাগাছার এসআই সৈয়দ আসাদুজ্জামান বাদি হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ভালুকা মডেল থানায় মামলা (নম্বর-৩৪) দায়ের এবং গ্রেফতারকৃতদের থানায় সোপর্দ করেন।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৫১

ভালুকা মডেল থানার পরির্দশক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, ওই ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা