ছবি : সংগৃহিত
অপরাধ
টাঙ্গাই‌ল

ধর্ষণ মামলায় বড় মনির কারাগা‌রে

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহসভাপতি ‌গোলাম কিব‌রিয়া বড় ম‌নি‌রকে ধর্ষণ মামলায় জা‌মিন মঞ্জুর না ক‌রে কারাগারে প্রেরণ ক‌রে‌ছেন আদালত।

আরও পড়ুন : মেডিকেলে চান্স না পেয়ে আত্মহত্যা

সোমবার (১৫ মে) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে আওয়ামী লীগ নেতার জা‌মিন বা‌তিল ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দেন জেলার অ‌তি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট মো. মাহমুদুল মহসীন।

টাঙ্গাইল-২ (‌গোপালপুর-ভুঞাপুর) আস‌নের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি‌রের বড় ভাই এবং জেলা বাস কোচ মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব গোলাম কিব‌রিয়া বড় ম‌নির।

জানা গেছে, ধর্ষণ মামলার অপর আসামি বড় ম‌নি‌রের স্ত্রী নিগার আফতাব আদাল‌তে আত্মসমর্পণ ক‌রেন‌নি।

আরও পড়ুন : ‘মোখা’র তাণ্ডবে ৩ জনের মৃত্যু

টাঙ্গাইলের সরকা‌রি কৌসুলী (‌পি‌পি) এস আকবর খান জানান, বড় ম‌নির নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আ‌বেদন ক‌রেন। প‌রে অ‌তি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট মো. মাহমুদুল মহসীন জা‌মিন না মঞ্জুর ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দেন।

আওয়ামী লীগের এই নেতা ও তার স্ত্রী এরআ‌গে উচ্চ আদালত থে‌কে জা‌মিন পে‌লেও পরব‌র্তিতে চেম্বার আদালত তা‌দের জা‌মিন স্থগিত ক‌রে নিম্ন আদাল‌তে আত্মসমর্পণের নি‌র্দেশ দেন।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

প্রসঙ্গত, চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও মামলায় আসামি করা হয়েছে।

এ দিকে মেডিক্যাল বোর্ড অন্তঃসত্ত্বার প্রমাণ পেয়েছে। এছাড়াও ওই কিশোরী ৬ এপ্রিল দুপুরে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা