সারাদেশ

‘মোখা’র তাণ্ডবে ৩ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে ৩ লবণচাষি নিহত হয়েছেন।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

নিহতরা হলেন- ওই ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) ও বারোঘর পাড়ার মৃত মতনের ছেলে মোহাম্মদ আনছার।

সোমবার (১৫ মে) সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : চিত্রনায়ক ফারুক আর নেই

মীর কাশেম চৌধুরী বলেন, রোববার বেলা ১১টার দিকে মোখার ক্ষিপ্ততা বাড়ালে পলিথিন ও লবণ সংরক্ষণে মাঠে যান ৪০-৫০ জন শ্রমিক। বৃষ্টি ও দমকা হাওয়ায় ৬-৭ জন অসুস্থ হয়ে পড়লে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে রিদওয়ানকে (৩৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে লবণ মাঠে পলিথিন ওঠাতে গিয়ে মৃত্যু হয় মুহাম্মদ নেছার নামের আরেকজনের। তাকে রাত সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এসময় সোনা মিয়া নামের আরেক কৃষককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তিনি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়াও এলাকাবাসী রাত সাড়ে ১১টার দিতে লবণ মাঠ থেকে আনছারের মরদেহ উদ্ধার করে। হোয়ানকের বিভিন্ন গ্রামের আরও ১০-১৫ জন লবণচাষি এখনো ঘরে ফিরেনি।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিরোধীদের জয়

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াসিন বলেন, তিনজনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি। তবে কী কারণে তারা মারা গেছেন সেটা সঠিক জানি না। শুক্রবার বিকেলের বৃষ্টিতে লবণ মাঠের কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে যায়। আবার কেন তারা মাঠে গেছেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা