ছবি: সংগৃহীত
সারাদেশ

নারায়ণগঞ্জে ৮ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : পুলিশের অভিযানে গ্রেফতার ৫১

রোববার (১৪ মে) রাত সোয়া ৮ টার দিকে সদর উপজেলার দক্ষিণ সেহাচর এলাকায় টিনসেড ভাড়া বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের চেষ্টায় রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : কাভার্ড ভ‍্যানের ধাক্কায় নারী নিহত

বাড়ির মালিক রহিমা বেগমের বোন ফাতেমা বেগম আগুনের ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করে জানান, যে সময় আগুনের সূত্রপাত হয়েছে তখন গ্যাস-বিদ্যুৎ কোনোটাই ছিল না। এ আগুন কি থেকে লাগলো তা তদন্ত করে দেখা উচিৎ। পুড়ে যাওয়া ঘরগুলোতে বিভিন্ন গার্মেন্ট শ্রমিকরা বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের সিনিয়র অফিসার আবু সামা জানান, একটি আধা-পাকা বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : লোডশেডিং স্বাভাবিক হতে সময় লাগবে

যাতায়াতের সড়ক অত্যন্ত সরু হওয়ায় আগুন নেভাতে কিছুটা সময় লেগেছে। আগুনে ৭-৮ টি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো আহতের খবর পাইনি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা