সারাদেশ

স্ত্রীর মর্যাদা দাবিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

শওকত জামান, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর চেয়ারম্যান পদ থেকে বহিস্কার দাবি করলো নিজ স্ত্রী সাবিনা ইয়াসমিন।

চেয়ারম্যানের অব্যহতির দাবিতে সাবিনার নেতৃত্বে রবিবার দুপুরে ঘাসিরপাড়া গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, ২০১০ সালে বাবুর সাথে বিয়ে হয়। এ নিয়ে কাবিন চাইলে ২০১৮ সালে একটি কাবিন নামা দাখিল করলেও একই বছরে তালাক দেয়। পরে ২০১৯ সালে পুনারায় বিয়ে করলে নিজ বাড়িতে না নিয়ে একেরপর এক যৌতুকের জন্য নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।

অসহায় ও দরিদ্র পরিবারের সাবিনা আরও জানান, যৌতুক দিতে না পারায় সে ৮ মে ২০২৩ সালে তালাক দিয়েছে বলে জানায় তবে এখনো তিনি তালাক সংক্রান্ত কাগজ হাতে পাননি।

মানববন্ধনে তিনি স্ত্রীর মর্যদা ও সন্তারের পিতৃত্ব দাবি করে জানান, আমি আমার স্বামী চাই, আমার সন্তানের বাবাকে চাই, এক সাথে সংসার করতে চাই।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুর মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সোহেল রানা মানববন্ধনের কথা নিশ্চিত করে বলেন চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুর দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদি হয়ে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

শিল্পী মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা 

শিল্পগুরুকে শেষ বিদায় ও শ্রদ্ধা জানাতে আজ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা