ছবি: সংগৃহীত
সারাদেশ

রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতা নিহত

জেলা প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার সাপছড়ি ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক নেতা নিহত হয়েছেন।

আরও পড়ুন : আশ্রয় কেন্দ্রে প্রায় ২ লক্ষ মানুষ

রোববার (১৪ মে) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছক্রাছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রূপান্ত চাকমা ওরফে লেজার (৪৭) বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলতলী গ্রামে। তার পিতার নাম লক্ষ্মী চন্দ্র চাকমা।

আরও পড়ুন : আজ বিশ্ব মা দিবস

রূপান্ত চাকমা ওরফে লেজাকে নিজেদের দলের সংগঠক বলে দাবি করে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠান সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বে থাকা নিরন চাকমা।

আরও পড়ুন : সেনাবাহিনীর হামলায় নিহত ১৮

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ইউপিডিএফ সদস্য রূপান্ত চাকমা ওরফে লেজা সাংগঠনিক কাজে যাওয়ার জন্য বের হলে আগে থেকে ওত পেতে থাকা জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

হত্যার পর সন্ত্রাসীরা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক পার হয়ে মানিকছড়ির দক্ষিণ দিকে আমছড়ি-ডিপ্পোছড়ির দিকে চলে যায়।

আরও পড়ুন : রাখাইনের সিত্তে আঘাত হানবে ‘মোখা’

ইউপিডিএফ নেতাকে হত্যার ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়াও বিবৃতিতে দাবি করা হয়, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের জন্য ইউপিডিএফের যে কার্যক্রম, তা বানচাল করতে সন্তু গ্রুপ সশস্ত্র সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করছে।

আরও পড়ুন : রাখাইনে বিমান চলাচল বন্ধ

সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রবীণ চাকমা জানান, ১নং ওয়ার্ডে তাকে গুলি করে হত্যা করা হয়েছে । সে এই এলাকার বাসিন্দা না। তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো পাই নাই।

রাঙ্গামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আমরা শুনেছি নাড়াইছড়ি এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। খবর পাওয়ার পরপরই আমরা টিম পাঠিয়েছি। পথ দুর্গম হওয়ায় তারা এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

আরও পড়ুন :দেশের উপকূলের ঝুঁকি কমেছে

মরদেহটি পেলে বা ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা