ছবি: সংগৃহীত
নারী

আজ বিশ্ব মা দিবস 

সান নিউজ ডেস্ক : আজ ১৪ মে (রোববার) বিশ্ব মা দিবস। প্রতিবছর সারা বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববার ‘মা দিবস’ হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

বাংলাদেশেও এ দিবসটি নানা আয়োজনে পালন করা হয়। সামাজিক মাধ্যমগুলো ভরে ওঠে মায়ের সাথে সন্তানদের ছবি ও নানা লেখায়। অন্যান্য দিনের তুলনায় এ দিনে অনেক বেশি মানুষ নিজের মাকে ফোন করেন, তার জন্য উপহার কেনেন।

মাকে নিয়ে লেখা হয়েছে শত-সহস্র কবিতা, গান। সেখানে ব্যক্তি মা যেমন রয়েছে, তেমনি দেশকে মা সম্বোধন করেও রচিত হয়েছে অনেক গান, কবিতা। বাংলা সাহিত্যে মাকে নিয়ে লেখা বিখ্যাত বেশ কয়েকটি কবিতা রয়েছে। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনে পড়া’, শামসুর রাহমানের ‘কখনো আমার মাকে’, হুমায়ুন আজাদের ‘আমাদের মা’, আল মাহমুদের ‘নোলক’, কালিদাসের ‘মাতৃভক্তি’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন : হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা

মা দিবসের সূত্রপাত ১৯০৮ সালের ৮ মে। গত শতাব্দীর শুরু দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় এক স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করার কথা ভাবেন।

এ ভাবনা বাস্তবায়নের আগে ১৯০৫ সালের ৯ মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জারভিস মায়ের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। ১৯০৮ সালে বন্ধুবান্ধবকে নিয়ে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন।

আরও পড়ুন : শেরে বাংলা এ কে ফজলুল হক’র প্রয়াণ

এরপর ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রোববার মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ব্যবহৃত ‘মা’ ডাকের শব্দগুলোর মধ্যকার উচ্চারণগত এই সাদৃশ্য থাকা এক বিরাট রহস্য।

আরও পড়ুন : ফ্লোরেন্স নাইটিঙ্গেল’র জন্ম

ভাষাবিদ রোমান জ্যাকবসন এর পেছনে যুক্তি দেখান যে, শিশুরা যখন মায়ের দুধ পান করে, তখন তারা তাদের মুখভর্তি অবস্থায় কিছু শব্দ করে। সেই শব্দগুলো নাক দিয়ে বের হয় বলে উচ্চারণগুলো অনেকটা ‘ম’-এর মতো শোনায়। তাই প্রায় সব ভাষাতেই ‘মা’ ডাকে ব্যবহৃত শব্দগুলো ‘ম’ বা ‘এম’ দিয়ে শুরু হয়।

মা শব্দটির ইংরেজি প্রতিশব্দ মম। যা পূর্বে ব্যবহৃত শব্দ ‘মাম্মা’র পরিবর্তিত রূপ। ধারণা করা হয়, ইংরেজি মাম্মা শব্দটি এসেছে ল্যাটিন ‘মাম্মা’ শব্দ থেকে, যা ‘স্তন’ বোঝাতে ব্যবহৃত হতো। এ শব্দ থেকে ‘ম্যামেল’ উৎপত্তি, যা স্তন্যপায়ী প্রাণীর ইংরেজি প্রতিশব্দ।

আরও পড়ুন : শওকত ওসমান ও আনিসুজ্জামান’র প্রয়াণ

মজার ব্যাপার হলো, পৃথিবীর প্রায় সব দেশেই মা বোঝাতে ব্যবহৃত শব্দগুলোর উচ্চারণ প্রায় কাছাকাছি। সবগুলো শব্দের শুরুতেই ব্যবহৃত হয়েছে ‘এম’ অথবা ‘ম’ বর্ণটি। জার্মান ভাষায় ‘মাট্টার’, ওলন্দাজ ভাষায় ‘ময়েদার’, ইতালিয়ান ভাষায় ‘মাদর’, চীনা ভাষায় ‘মামা’, হিন্দি ভাষায় ‘মা’, প্রাচীন মিশরীয় ভাষায় ‘মাত’, সোয়াহিলি ভাষায় ‘মামা’ এবং আফ্রিকান্স ও বাংলা ভাষায় ‘মা’।

পৃথিবীর শ্রেষ্ঠ মা ‘মাকড়সা’

সন্তানের বেঁচে থাকার এবং মঙ্গল কামনার জন্য মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন। এ সত্যটি শুধু মানুষের মধ্যেই নয়, প্রকৃতির অন্য প্রাণিদের ক্ষেত্রেও এটি সত্যি। তেমন এক প্রাণির হলো মাকড়সা। মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা না হওয়া পর্যন্ত মা মাকড়সা সেই ডিম নিজের দেহে বহন করে।

আরও পড়ুন : কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ

যখন বাচ্চা হয় তখন মা মাকড়সা বাচ্চাদের বাঁচিয়ে রাখতে তাদের খাবারের জন্য নিজের শরীর বিলিয়ে দেয়। বাচ্চা মাকড়সারা মা মাকড়সার দেহই ঠুকরে ঠুকরে খেতে শুরু করে। সন্তানের জন্য মা সব কষ্ট-যন্ত্রণা নীরবে হজম করে। এক সময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। এ আত্মত্যাগের কারণেই মাকড়সা মা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা