আন্তর্জাতিক

মাকড়সার জালে ঘেরা যে এলাকা

আন্তর্জাতিক ডেস্ক: একটি শহর। সেখানে মাকড়সার বিশাল জালে ঘেরা। বন্যার পর মাকড়সার বিশাল ভুতুড়ে জালে ঢেকে গেছে মাইলের পর মাইল। ঘটনাটি অস্ট্রেলিয়ার একটি বিস্তীর্ণ এলাকা। ভিক্টোরিয়ার জিপসল্যান্ডের সেই ছবি ভাইরাল হয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সবাই জানতে চাইছেন কেন এমনটা হল? বন্যার পর কেন বিশাল মাকড়সার জালে ঢাকা পড়ে গেল মাইলের পর মাইল এলাকা?

প্রাণীবিজ্ঞানীরা জানাচ্ছেন, মাকড়সা জাল বোনে দুটি কারণে। প্রথমত, তারা একে অন্যের চেয়ে (মানুষের থেকেও) দূরে থাকতে ভালবাসে বলে। দ্বিতীয়ত, খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাকড়সারা ব্যবহার করে রেশম দিয়ে বোনা তাদের জালকেই।

মাকড়সার বোনা জালই তাদের চলাচলের পথ। বন্যার ফলে মাকড়সাদের পক্ষে আর মাটিতে থাকা সম্ভব হচ্ছে না। থাকতে পারছে না গর্তেও। সব কিছুই ডুবে গেছে! ফলে, তারা জাল বুনতে শুরু করে অন্য কোথাও যাওয়ার জন্য, যে স্থান ডুবে নেই।

যেখানে যাওয়ার পর তারা মাটিতে থাকতে পারে। থাকতে পারে গর্তেও। মাকড়সারা জানে, সেই জায়গায় গেলে তারা খাবারও পাবে। ঠাঁই পাবে। বেঁচে থাকতে পারবে।

তবে বন্যার পরপরই এই মাকড়সাদের এই বিশাল ভুতুড়ে জালে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভিক্টোরিয়ার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষ। তারা মাকড়সার জাল ভাঙতে কীটনাশক স্প্রে করতে শুরু করে দিয়েছেন।

প্রাণীবিজ্ঞানীরা বলছেন, এতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন ভিক্টোরিয়ার গ্রামাঞ্চলের মানুষ। কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই। কয়েক দিন পর ওই মাকড়সার জাল এলাকা থেকে সরে যাবে।

বিজ্ঞানীদের দাবি, কিন্তু কীটনাশক স্প্রে করে মাকড়সার জাল ভাঙার চেষ্টা করলে মশাসহ নানা ধরনের কীটপতঙ্গের উপদ্রব হবে। মাকড়সার জাল যাদের আপাতত আটকে দিচ্ছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা