আন্তর্জাতিক

রাইসির জয়ে উদ্বেগে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি। এরপরই গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ও তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলছেন, নব-নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে কট্টরপন্থি প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন।

পরে টুইটারে দেওয়া এক বার্তায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘তিনি (ইব্রাহিম রাইসি) একজন কট্টরপন্থি। তিনি ইরানের সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে বদ্ধপরিকর।’

এর আগে সদস্য সমাপ্ত নির্বাচনে সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি নির্বাচিত হয়েছেন বলে শনিবার সন্ধ্যায় ঘোষণা দেয় ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট।

এদিকে নির্বাচনে জয়ের পর দেওয়া এক বিবৃতিতে সরকারের ওপর জনগণের বিশ্বাস বাড়ানোর প্রতিজ্ঞা করেন রাইসি। এছাড়া সমগ্র জাতির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করার অঙ্গীকার করেন তিনি।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নির্বাচনে জয়লাভের পর এখন একটি পরিশ্রমী, বিপ্লবী এবং দুর্নীতি-বিরোধী সরকার প্রতিষ্ঠার কথা জানিয়েছেন ইব্রাহিম রাইসি।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইব্রাহিম রাইসি ৬১ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে এবারের নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে। মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। ইব্রাহিম রাইসি মোট ২ কোটি ৮৯ লাখ ৩৩ হাজার ৪ ভোট পেয়েছেন।

এছাড়া রাইসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ লাখ ১২ হাজার ৭১২ ভোট পেয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই। তৃতীয় স্থানে থাকা মধ্যপন্থী আব্দুল নাসের হেমাতি ২৪ লাখ ৭ হাজার ২০১ ভোট পেয়েছেন। এছাড়া রক্ষণশীল প্রার্থী আমির হোসেইন গজিজাদেহ হাশেমী পেয়েছেন ৯ লাখ ৯৯ হাজার ৭১৮ ভোট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুক্রবারের ওই নির্বাচনে মোট ৩৭ লাখ ২৬ হাজার ৮৭০টি ভোট বাতিল করা হয়েছে; যা ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর দ্বিতীয় সর্বোচ্চ। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা