আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ছেলের হাতে মা-বাবাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মালদায় আসিফ মোহাম্মদের (১৯) বিরুদ্ধে মা-বাবাসহ পরিবারের চারজনকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৯ জুন) একটি গুদামঘর থেকে নিহতদের গলিত মরদেহ উদ্ধার করা হয় পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আসিফ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ বলছে, মূলত আরও চার মাস আগে ঘটে হত্যাকাণ্ডটি। তখন থেকেই নিহতদের সন্ধান করা হচ্ছিল। শনিবার (১৯ জুন) প্রাথমিক কিছু তথ্যের ভিত্তিতে হত্যার শিকার পরিবারের বাড়িতে অভিযান চালানো হয়। তখনই সামনে আসে লোমহর্ষক এ ঘটনা। একটি গুদামঘরের চৌবাচ্চা থেকে উদ্ধার করা হয় একে একে চারটি গলিত মরদেহ।

পুলিশ জানায়, প্রথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানিয়েছে, চার মাস আগে নিজ মা-বাবা, বোন ও দাদীকে ঘুমের ওষুধ খাওয়ায় আসিফ। এরপর গভীর ঘুমের মধ্যেই সবাইকে ফেলে দেয় গুদামঘরের চৌবাচ্চায়। নিজ বড় ভাইকেও হত্যার হুমকি দেয় আসিফ। পরে বড়ভাই ভয়ে কলকাতায় পালিয়ে যান। শুত্রুবার পালিয়ে থাকা বড়ভাই খুনের বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ জানালে আসিফকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

স্থানীয়রা বলছে, পরিবারের বাকি সদস্যদের দেখতে না পেয়ে আগে থেকেই তাদের সন্দেহ হচ্ছিল। তবে কী কারণে পরিবারের সদস্যদের নৃশংসভাবে খুন করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।

পুলিশ আরও জানায়, হত্যার পর চারমাস ধরে বাড়িটিতে একাই থাকতো আসিফ মোহাম্মদ। এসময় বাইরের কার সঙ্গেও মিশত না সে। অনলাইনে অর্ডার দিয়ে আনত খাবার। প্রতিবেশীদের জানিয়েছিলেন, কিছুদিন জন্য বাড়ির বাইরে গিয়েছেন মা-বাবা, বোন ও দাদী।

আসিফের এর আত্মীয়ের দাবি, পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। সদ্য মাধ্যমিক পাশ করা আসিফের ল্যাপটপ ও আধুনিক গ্যাজেটস ব্যবহারের দিকে ঝোঁক ছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা