আন্তর্জাতিক

নেপালে বন্যায় ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত এক সপ্তাহে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক। খবর এনডিটিভির।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অতি বন্যার কবলে পড়েছে দেশটির ছয়টিরও বেশি জেলা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে সেখানকার স্বাভাবিক জনজীবন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনক রাজ দহল জানান, বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামজং, মায়াগদি, মুস্তাং, মানং ও পালপা জেলা। এই মুহূর্তে দূর্গত এলাকায় উদ্ধার অভিযান ও খাদ্য সরবরাহে বেশি নজর দিচ্ছে সরকার। নিহতদের পাশাপাশি ১১ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানান তিনি।

নেপালের সিন্ধুপালচোক জেলায় রাতভর ভারি বর্ষণের ফলে তৈরি হয় আকস্মিক বন্যা। এতে নিখোঁজ হয় সাতজন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার তামাং জানান, বন্যায় মেলামচি নদীর পানিতে বেশ কিছু ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

প্রতিবর্ষায় মানুষের জীবন বাঁচাতে নানা পদক্ষেপ নেয় নেপাল সরকার। দুর্যোগপূর্ণ এলাকার বাসিন্দাদের সরে যেতে বলা হয় নিরাপদ স্থানে। তবুও যেন ঠেকানো যাচ্ছে না প্রাণহানি। দেশটিতে প্রতি বছরই বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়।

এবার নেপালকে আগে থেকেই সতর্ক করে আসছিলেন দক্ষিণ এশিয়ার কয়েকজন আবহাওয়াবিদ। তারা বলে আসছিল এ বছর আগেই বর্ষা শুরু হবে নেপালে। সে অনুযায়ী ১ জুন থেকেই দেশটিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এতে পানি বৃদ্ধির পাশাপাশি শুরু হয়েছে ভূমিধস। নেপালে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধস থাকতে পারে আরও তিন মাস।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা