আন্তর্জাতিক

পাথর থেকে হীরা!

আর্ন্তজাতিক ডেস্ক: একটি বেনামী পাথর পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকার একটি গ্রামে। সেটি হীরা হতে পারে ধরে নিয়ে আরও এ ধরনের পাথর পেতে গ্রামটিতে হুমড়ি খেয়ে পড়েছে বহু মানুষ।

সোমবার দেশটির খোয়াজুলু-নাতাল প্রদেশের খোয়াহ্লাথি গ্রামে সহস্রাধিক মানুষ জড়ো হয়ে এই পাথরের খোঁজে খোঁড়াখুঁড়ি শুরু করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত শনিবার খোয়াহ্লাথি গ্রামের একটি খোলা মাঠে পাওয়া যায় একটি বেনামী পাথর। এরপরই স্থানীয়রা আশপাশের এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু করে। সোমবার পুরো দক্ষিণ আফ্রিকা থেকে মানুষ ওই গ্রামে ছুটে যায়।

গ্রামটিতে খোঁড়াখুঁড়ি করে মুঠোভর্তি স্বচ্ছ পাথর পাওয়া মেন্দো সাবেলো বলেন, এই আবিষ্কারে জীবন বদলে যাবে। ২৭ বছর বয়সী এই দুই সন্তানের পিতা বলেন, ‘এর অর্থ আমাদের জীবন বদলে যাবে।

কারণ, কারোর কাছেই যথাযথ চাকরি নাই, আমি কম মজুরির চাকরি করি। কিন্তু যখন বাড়ি ফিরি তখন তারা সত্যিই আনন্দিত হয়।’ বেকার সুকুমবুজু মভেলে তার সঙ্গে একমত হয়ে বলেন, জীবনে কখনও হীরা দেখিনি কিংবা স্পর্শও করিনি। প্রথমবার এখানে এসে হীরা ধরে দেখছি।

হীরার খোঁজে তল্লাশি চালানোর খোঁজ পেয়ে দক্ষিণ আফ্রিকার খনি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকার নমুনা বিশ্লেষণের জন্য ভূতাত্ত্বিক এবং খনি বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে। এই বিষয়ে একটি আনুষ্ঠানিক টেকনিক্যাল প্রতিবেদন উপস্থাপন করবে দলটি।

পাথরটি আসলে কী তা এখনও শনাক্ত করা না গেলেও খোয়াহ্লাথি গ্রামের খোলা মাঠে চলছে বিভিন্ন বয়সীদের ভিড়। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষে শাবল, গাইতি দিয়ে খোঁড়াখুঁড়ি চালিয়ে যাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকায় বেকারত্বের হার চরমে। লাখ লাখ মানুষ দারিদ্র্যের কবলে বন্দি। ১৯৯৪ সালে বর্ণবিদ্বেষের অবসান ঘটলেও এখনও বৈষম্য শামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির অর্থনীতি। করোনাভাইরাসের মহামারি পরিস্থিতি আরও খারাপ করে তুলেছে।

খোয়াহ্লাথি গ্রামে পাওয়া পাথর কেউ কেউ বিক্রি করাও শুরু করেছেন। একশ’ থেকে তিনশ’ র‍্যান্ডে (দেশটির মুদ্রা) বিক্রি হচ্ছে এসব পাথর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা