আন্তর্জাতিক

ভারতে নদীতে মিলছে করোনা, দাবি গবেষণায়

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে এখন টালমাটাল অবস্থা। এবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সাবরমতী নদীতে করোনাভাইরাস পাওয়া গেছে বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে।

একই সঙ্গে শহরটির কাঁকরিয়া এবং চান্দোলা হ্রদের পানি থেকেও এই ভাইরাস মিলেছে।

সাবরমতী নদী এবং দুই হ্রদের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায় গান্ধীনগর আইআইটি এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ) স্কুল অব এনভায়রনমেন্ট সায়েন্সের গবেষকরা। তারাই এসব জলাশয়ে করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছেন বলে দাবি করেন।

গবেষণার ফলাফল অনুযায়ী, ভারতে এই প্রথম কোনও নদীতে করোনাভাইরাস পাওয়া গেল।

গান্ধীনগর আর্থ সায়েন্সেস বিভাগের অধ্যাপক মণীশ কুমার এ প্রসঙ্গে বলেন, নদী এবং হ্রদে করোনাভাইরাসের উপস্থিতি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

অধ্যাপক কুমার জানান, সাবরমতী নদী থেকে ৬৯৪টি, চান্দোলা থেকে ৫৪৯ এবং কাঁকরিয়া হ্রদ থেকে ৪০২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

মনীশ কুমার আরও বলেন, হ্রদ এবং নদীতে সারস-কোভ-২ অর্থাৎ নভেল করোনাভাইরাসের উপস্থিতি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তারা প্রমাণ পেয়েছেন, প্রাকৃতিক উৎসের জলে এই ভাইরাস দীর্ঘদিন পর্যন্ত সজীব থাকতে পারে।

এতদিন এই বিষয়টি অজানা থাকায়, পানিতে করোনাভাইরাস মিশে যাওয়া আটকাতে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। আইআইটি এবং জেএনইউ’র এই গবেষকরা চাইছেন সারা দেশেই এইরকমভাবে নদ-নদী ও অন্যান্য প্রাকৃতিক জলের উৎসগুলোর নমুনা পরীক্ষা করা হোক।

উত্তরপ্রদেশে গঙ্গায় বহু করোনা রোগীর দেহ ভাসতে দেখা গিয়েছিল। এ নিয়ে ভারত জুড়ে আতঙ্ক তৈরি হয়। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে, নদীর পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব নিয়ে। সেই আশঙ্কাকে সত্যি করেই এবার সাবরমতী নদীর পানিতে মিলল করোনাভাইরাস।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা