আন্তর্জাতিক

ইরানে জয়ের পথে রাইসি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগণনা শেষ হওয়ার আগেই পরাজয় মেনে নিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। ইরানি সংবাদমাধ্যমের বরাতে শনিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখনো ভোটগণনা চলছে। শনিবার দিনের শেষভাগে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে।

শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্ধারণে ভোট দিয়েছে দেশটির জনগণ। এতে কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসির জয় অনেকটাই সুনিশ্চিত বলে শুরু থেকে ধারণা করা হচ্ছে।

টেলিভিশনে প্রচারিত ভাষণে বিদায়ী প্রেসিডেন্ট হাসা রুহানিও ইতোমধ্যে সেই ইঙ্গিত দিয়েছেন। নাম উল্লেখ না করেই তিনি ‘জননির্বাচিত প্রেসিডেন্টকে’ অভিনন্দন জানিয়ে বলেছেন, এর কারণ সরকারিভাবে ঘোষণা না হওয়া। আমি আনুষ্ঠানিক অভিনন্দন জানানো পিছিয়ে দিচ্ছি। তবে এটি পরিষ্কার যে ভোটগুলো কে পাচ্ছেন।

নির্বাচনে রাইসির অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আব্দুল নাসে হেম্মতি। এক চিঠিতে তিনি সরাসরি রাইসিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, আশা করি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অধীনে আপনার প্রশাসন ইরানকে গর্বিত করবে, জীবনমানের উন্নতি ঘটাবে এবং জাতির মঙ্গল ও কল্যাণ নিশ্চিত করবে।

বিচারপতি রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে আগাম অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরাও।

২০১৯ সালে রাইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন প্রশাসন। এর কিছুদিন আগেই তাকে বিচারবিভাগের প্রধান নিযুক্ত করেন ইরানের সুপ্রিম নেতা।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা