আন্তর্জাতিক

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ বতসোয়ানায় বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া গেছে। দেশটির খনিজ উত্তোলনকারী একটি সংস্থা এমনটি জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রানিত্তে আর্মস্ট্রং এক বিবৃতিতে জানান, তাদের খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করা হয়েছে। গত ১ জুন বড় আকারের এই অমসৃণ হীরার সন্ধান মিলেছে। ইতোমধ্যে রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে এই হীরা দেখানো হয়েছে।

সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে বিশ্বে এটিকে আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম বিবেচনা করা হচ্ছে। এটি অসাধারণ ও দুর্লভ। প্রতিষ্ঠানটির কোনো খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি। তবে, এখনো হীরা বিক্রির বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল। আর ২০১৫ সালে বতসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয়ে থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হীরার সন্ধান মিলেছিল। টেনিস বলের সমান ওই হীরার নাম লেসেদি লা রোনা। বিশ্বে এ পর্যন্ত সন্ধান পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরার স্বীকৃতি পেয়েছে এটি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা