ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সেনাবাহিনীর হামলায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনাবাহিনীর হামলায় ১৮ গ্রামবাসী নিহত হয়েছেন। গত বুধবার দেশটির বাগো অঞ্চলে হামলায় বেসামরিক প্রাণহানির এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: তুরস্কে ভোটগ্রহণ চলছে

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা গত বুধবার বাগো অঞ্চলের হানতাবিন টাউনশিপে পাঁচ শিশুসহ ১৮ জন গ্রামবাসীকে হত্যা ও পুড়িয়ে দিয়েছে। নিহতদের মধ্যে দু’জন পাঁচ বছর বয়সী, একজন সাত বছর বয়সী, নয় বছর বয়সী, ১৫ বছর বয়সীসহ সত্তরোর্ধ্ব পুরুষ ও নারীও রয়েছে।

আরও পড়ুন: রাখাইনে বিমান চলাচল বন্ধ

ওই গ্রামের কাছাকাছি কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণে জান্তা সেনারা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ার পর বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এক গ্রামবাসী জানান, তার বোন, শ্যালিকা এবং ভাতিজিকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, তিনি আক্রমণের শিকার হননি কারণ ঘটনার সময় তিনি হাসপাতালে গিয়েছিলেন।

আরও পড়ুন: রাখাইনের সিত্তে আঘাত হানবে ‘মোখা’

গ্রামবাসীরা জানান, আটক কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। ইরাবতী অবশ্য স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি। তবে হামলার পর ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পোড়া দেহাবশেষসহ মৃতদেহ দেখা গেছে বলে জানিয়েছে দ্য ইরাবতী।

হতানতাবিন পিপলস ডিফেন্স ফোর্সের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি ফ্যাসিবাদী সামরিক বাহিনীর অন্যতম অমানবিক কাজ।’

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা