আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিরোধীদের জয়

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে সেনা-সমর্থিত সরকারকে হারিয়ে বিপুল জয় পেয়েছে দেশটির বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে এই দলটি বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক বিরোধী দল ফেউ থাই পার্টি।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

সোমবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রায় এক দশকের রক্ষণশীল সেনা-সমর্থিত শাসনের অবসান ঘটানোর লক্ষ্যে রোববারের নির্বাচনে সেনাবাহিনীর সাথে জোটবদ্ধ দলগুলোকে পরাজিত করেছে থাইল্যান্ডের বিরোধী দল। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে উদারপন্থি মুভ ফরোয়ার্ড পার্টি এবং পপুলিস্ট ফেউ থাই পার্টি অনেক এগিয়ে রয়েছে। তবে এটা নিশ্চিত নয় যে, কে পরবর্তী সরকার গঠন করবে।

আরও পড়ুন : চিত্রনায়ক ফারুক আর নেই

নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী, সংসদের ৫০০ আসনের মধ্যে ২৮৬টিতে জয় পেতে পারে দল দুইটি। অন্যদিকে পিছিয়ে পড়েছে দেশটির সামরিক সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টি।

তবে দল দুইটি সরকার গঠন করতে পারবে কি না তা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। এজন্য ছোট ছোট দলগুলোর সঙ্গে চুক্তির প্রয়োজন হতে পারে তাদের।

আরও পড়ুন : বিশ্বজুড়ে কমেছে প্রাণহানি

২০১৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রাউত। এবারের ভোটের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল তার দল। সবচেয়ে এগিয়ে ছিল পেতংতার্ন সিনাওয়াত্রার ফিউ থাই। এরপরই ছিল এমএফপি।

কিন্তু ভোট গণনায় বিস্ময়করভাবে এগিয়ে থাকার পর বেশ আশাবাদী এমএফপির প্রধান পিটা লিমজারোয়েনরাত। বলেছেন, তার দল ফিউ থাইয়ের সঙ্গে জোট বেধে সরকার গঠন করতে পারে। দুই দল মিলে দেশের চলমান সংকটের সমাধান করতে পারবে।

আরও পড়ুন : রূপপুরে রাশিয়ান নাগরিকের মৃত্যু

এমএফপি দলটি ২০১৪ সালে রুয়াম পাত্তানা চার্ট থাই পার্টি হিসেবে যাত্রা শুরু করে। তবে নানা বির্তকের পর ২০২০ সালে মুভ ফরোয়ার্ড পার্টি হিসেবে তারা রাজনৈতিক তৎপরতা চালায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা