ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

ভোট দিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আরও পড়ুন : মোখার তাণ্ডবে নিহত ৩

রোববার (১৪ মে) রাজধানী ইস্তাবুলের উসকুদারে নিজের ভোটটি প্রদান করেন তিনি।

একই কেন্দ্রে ভোট প্রদান করেন এরদোয়ানের স্ত্রী এমিনি। প্রেসিডেন্ট ও তার স্ত্রী ভোট দিতে আসার আগেই ওই কেন্দ্রে হাজার হাজার কর্মী উপস্থিত হন। তারা ওই এলাকাটি বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, কোনো সমসা ছাড়াই দেশজুড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। অত্যন্ত আগ্রহ নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার মানুষও ভোট দিচ্ছে। সেখানেও কোনো সমস্যা নেই।

আরও পড়ুন : রাশিয়ার চার যুদ্ধবিমান ভূপাতিত

তিনি আরো বলেন, আমাদের দেশের উজ্জ্বল ভবিষৎ কামনা করছি, একই সঙ্গে টার্কিশ গণতন্ত্রের।

এ সময় তিনি সব নাগরিকদের কোনো ধরনের উদ্বেগ ছাড়াই ভোট দেওয়ার আহ্বান জানান। তুরস্কের শক্তিশালী গণতন্ত্রের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

এরদোয়ানের প্রত্যাশা ভোটের ফলাফল এমন হবে, যা তুরস্কের ভবিষ্যতের জন্য ভালো হবে। তিনি বলেন, ‘আল্লাহর কাছে আমার চাওয়া, সন্ধ্যায় ভোট গণণা শেষে, এর ফলাফল আমাদের দেশের ভবিষ্যত, তুরস্কের গণতন্ত্রের জন্য ভালো হবে।’

অপরদিকে এরদোয়ানের সাবেক মিত্র ও সাবেক প্রধানমন্ত্রী আলী বাবাচান রাজধানী আঙ্কারায় নিজের ভোট প্রদান করেন। বাবাচান মধ্য-ডানপন্থি ডেমোক্র্যাসি অ্যান্ড প্রোগ্রেস (ডিইভিএ) পার্টির নেতা।

আরও পড়ুন : সেনাবাহিনীর হামলায় নিহত ১৮

এবারের নির্বাচনে এরদোয়ানকে হারাতে যে ছয়টি দল এক হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাবাচানের ডিইভিএ পার্টি। এই ছয় জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যদি তাদের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী কেমাল কেলিকদারোগলো নির্বাচনে জয় পান তাহলে বাবাচানকে ভাইস-প্রেসিডেন্ট বানানো হবে। তুরস্কের অর্থনৈতিক বিষয়গুলো দেখেন ভাইস-প্রেসিডেন্ট।

এছাড়া এবারের প্রেসিডেন্ট নির্বাচনের তৃতীয় প্রার্থী সিনান ওগানও রাজধানী আঙ্কারায় নিজের ভোটটি দিয়েছেন। সবমিলিয়ে ২০২৩ সালের নির্বাচনে চারজন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু নির্বাচনের চারদিন আগে হঠাৎ করে মুহরেম ইনস নামের একজন সরে দাঁড়ান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা