ছবি: সংগৃহীত
সারাদেশ

মেডিকেলে চান্স না পেয়ে আত্মহত্যা

জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মেডিকেলে চান্স না পাওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে হাফসা খাতুন (১৯) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : একাদশে বঞ্চিতদের রেজিস্ট্রেশন আজ

রোববার (১৪ মে) রাত ৮ টার দিকে উপজেলার চারমাইল এলাকায় নিজ বাড়ি থেকে ঐ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হাফসা খাতুন ঐ এলাকার ইদ্রিস মন্ডলের মেয়ে।

আরও পড়ুন : সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

নিহতের পরিবারের সদস্যরা জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে পাস করে হাফসা। এবার সে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়েছিলো। ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়ে সে।

রোববার রাত ৮ টার দিকে নিজ ঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ পাওয়া গেলে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ বিষয়ে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্টু জানান, মেডিকেলের ভর্তি পরীক্ষায় ২ বান্ধবীর চান্স হলেও হাফসা খাতুন চান্স পায়নি। এতে মানসিকভাবে ভেঙে পড়ে মেয়েটি। তাই সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন : খালেদা জিয়ার মামলার শুনানি ১৫ জুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা