সারাদেশ

১৫ জেলেকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার মাছ শিকারের উদ্দেশ্যে একটি মাছ ধরার নৌকা ভোলার চরফ্যাশন উপজেলার মাইনুদ্দিন ঘাট হতে ১৫ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরের যান। ঐদিনই মাছ ধরার সময় হাতিয়ার নতুন চ্যানেল হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দূরে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি টানা দুইদিন ভাসতে ভাসতে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ চ্যানেল হতে ০৭ নটিক্যাল মাইল দূরে নেটওয়ার্কের আওতায় আসে। পরে বৃহস্পতিবার রাতে নৌকার জেলেরা সাহয্যের আবেদন জানায়।

তাতে ঘটনাস্থল থেকে ১৫ জন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। উদ্ধারকৃত ১৫ জেলেকে বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ড স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

কর্মসূচি বাস্তবায়নে ঝালকাঠিতে গাছের চারা বিতরণ

মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর...

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

ডিএসসিসিতে আর্থিক অনিয়ম, তিন কর্মচারীর বিরুদ্ধে তদন্ত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৯ এর তিন কর্মচারীর বিরুদ্ধে আর্থ...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা