সারাদেশ

বৃদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৬৫ বছর বয়সী আমেদ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঠিকমতো সোজা হয়ে দাঁড়াতে না পারলেও তার কাছ থেকে ৩৪৭ বোতল ফেনসিডিল জব্দ করে। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

এর আগে বুধবার (১১ আগস্ট) রাতে উপজেলার রামভদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের প্রয়াত তছির উদ্দিনের ছেলে।

এছাড়াও কয়েকটি অভিযানে ফেনসিডিলসহ আরও তিন নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, পাঁচবিবির দমদমা এলাকার মিজানুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৩), একই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম (৪৫) ও রেজাউল করিমের স্ত্রী রিনা বেগম (৩৫)।

ডিবি সূত্র জানায়, বুধবার রাতে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩৪৭ বোতল ফেন্সিডিলসহ ৬৫ বছর বয়সী আমেদ আলীকে গ্রেফতার করা হয়। পৃথক একটি অভিযানে পাঁচবিবি পৌরসভার বালিঘাটা কাদের পাড়া হতে ৩৮ বোতল ফেন্সিডিলসহ জান্নাতুলকে গ্রেফতার করা হয়। আরেকটি অভিযানে পাঁচবিবি পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা হতে ৪৩ বোতল ফেন্সিডিলসহ মাজেদা ও রিনাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল-মামুন বলেন, মাদক বিরোধী অভিযানে একজন বৃদ্ধ ও তিন নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৪২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বৃদ্ধ আমেদ আলীর বয়স ৬৫। মাদক কারবারিরা তার বাড়িতে অন্যত্র সরবরাহের জন্য ফেনসিডিল রেখেছিলেন। আমরা অভিযানে তার বাড়িতে মাদক পাই। তাকেসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা