সারাদেশ

গাজীপুরে কভার্ডভ্যান ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় কভার্ডভ্যান ধাক্কায় দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে তেলিরচালা এলাকার লগুজ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা সদর উপজেলার মাঝের চর গ্রামের নুর হোসেন ছেলে মো. হান্নান (১৭) ও একই জেলার ইসমাইল হোসেনের ছেলে রনি রাশেদ (১৩)। হান্নান ভাড়া বাড়িতে থেকে ওই এলাকায় রিকশা চালাতো। রনি চারদিন আগে ভোলা থেকে হান্নানের বাড়িতে আসে।

জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে ওই এলাকায় একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা