সারাদেশ

চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে নিজ ঘরে অবরুদ্ধ করে শারীরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূঁইয়ার (৪২) বিরুদ্ধে।

বৃহস্পতিবার(২৯ জুলাই) এই বিষয়ে অত্র উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী রেহেনা বেগম।

ঘটনার প্রত্যক্ষদর্শী জানা গেছে, জামাল চেয়ারম্যান এর ছতুরপুর গ্রামের বাড়ির পাশে সৌদি প্রবাসীর স্ত্রী রেহেনা বেগমের স্বামী দীর্ঘদিন ধরে বিদেশ থাকেন। এই সুযোগে অত্র এলাকার ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন ভূঁইয়া ও তার বাহিনী রেহেনা বেগম কে ঘরে বাইরে নানা সময়ে যৌন হয়রানির চেষ্টা করে আসছেন। রেহেনা বেগম কে নিজ বসত ঘরে তালাবন্ধ রেখে অবরুদ্ধ করে বাড়িতে যেন কেউ আসতে না পারে বাড়ির চারপাশে চেয়ারম্যান এর লোকজন পাহারায় থাকেন।

সর্বশেষ ২৫ জুলাই রবিবার রাত ১২ টায় ঘরের বাহিরে মোরগ মুরগীর ডাকাডাকি শুনে রেহেনা বেগম ঘরের বাহিরে আসলে চেয়ারম্যান জামাল উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গ তাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে ফেলে তার স্পর্শকাতর স্থানে আঘাত করে। এসময় গৃহবধূ রেহানা কে ধর্ষণের চেষ্টা চালান। তখন রেহানার চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। তখন চেয়ারম্যান জামাল উদ্দিন উপস্থিত সবার সামনে হুমকি দিয়ে বলেন যদি এই ঘটনা কাউকে জানানো হয় বা থানায় মামলা করে তাহলে রেহানা কে প্রানে মেরে ফেলা হবে।

বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে জানালেও কোন ফল পাওয়া যায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বিজয়নগর থানায় অবহিত করেন ভুক্তভোগী রেহেনা বেগম। ভুক্তভোগী রেহেনা বেগম বলেন, আজ ৬ মাস যাবত জামাল চেয়ারম্যান আমার উপর এই অত্যাচার করছেন আমি কোন বিচার পাচ্ছি না। আমার বসত ঘরে রাতের বেলা টিন কেটে প্রবেশের চেষ্টা করে। চেয়ারম্যান একজন মাদক ব্যবসায়ী ও নারী লোভী। সব সময় মাদক সেবন করে মাতাল অবস্থায় আমার এবং আমার ৩ সন্তানের উপর অমানবিক নিষ্ঠুর নির্যাতন করছে।

ভুক্তভোগী নারী বলেন, আমি প্রশাসনের কাছে চেয়ারম্যান এর দৃষ্টান্তমূলক বিচার চাই। ঘটনার বিষয়ে জানতে চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়ার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মির্জা হাসান বলেন, ঐ ভদ্র মহিলা রেহেনা বেগম আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন, তিনি আরো বলেন এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাত জনালেন, আমার কাছে নয় এই বিষয়টি থানা পুলিশ তদন্ত করে দেখবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা