সারাদেশ

পত্রিকা হকারকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরে ফকরুল ইসলাম (৩৩) নামে এক পত্রিকা হকারকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ফকরুল ইসলাম পৌরসভার কাইছমা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে পত্রিকা বিতরণ করতে গেলে তার উপর এ হামলা চালানো হয়।

জানা যায়, পত্রিকা বিতরণের সময় পৌর এলাকার নতুন বাজার গেলে কতিপয় দুর্বৃত্তরা তার উপর হামলা করে। একপর্যায়ে তারা তাকে মাটিতে ফেলে কিল, ঘুসি, লাথি ও পিটিয়ে আহত করে। দুর্বৃত্তরা তার কাছ থেকে বিভিন্ন জাতীয় পত্রিকা ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তার ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও পাঠকরা তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন। ফকরুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা