ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ

সান নিউজ অনলাইন

গাজীপুরে এক রাতে তিনটি ভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে মহানগরীর ভোগড়া, কাশিমপুরের চক্রবর্তী ও শ্রীপুরের বেরাইদের চালা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মধ্যরাতে বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে পার্ক করা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

একই সময় শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও একইভাবে অগ্নিসংযোগ করা হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “মঙ্গলবার গভীর রাতে ভোগড়া ও শ্রীপুর এলাকায় দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার সময় এক মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে পেট্রোল ঢেলে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ বলছে, তিনটি ঘটনাই তদন্তাধীন রয়েছে। তবে এখনো কেউ আটক হয়নি।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা