ছবি: সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে, ঘুমন্ত চালক পুড়ে অঙ্গার

সান নিউজ অনলাইন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক বাসচালক পুড়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে পৌর এলাকার ভালুকজান ইসলাম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম জুলহাস উদ্দিন (৩৮), তিনি পৌর সদরের ভালুকজান মাছের আড়ত সংলগ্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গভীর রাতে মুখোশ পরা একদল দুর্বৃত্ত আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি তখন ফিলিং স্টেশনের সামনে পার্কিং করা ছিল। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে চালক জুলহাস আগুনে পুড়ে মারা যান।

এ সময় বাসে থাকা এক নারী ও তার ছেলে জানালা ভেঙে বের হয়ে প্রাণে রক্ষা পান, তবে তারা আহত হন। স্থানীয়রা জানান, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের ভয়াবহ দৃশ্য চোখে পড়ে। তারা দ্রুত খবর দেন ফায়ার সার্ভিস ও পুলিশকে।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি গভীর রাতে পাম্পের সামনে পার্কিং করা ছিল। তখন চালকসহ মা ও ছেলে গাড়ির ভেতরেই বিশ্রামে ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, “দুর্বৃত্তদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

সাননিউজ/এও


Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা