ছবি: সান নিউজ
সারাদেশ

ফুলবাড়ীতে আমন ধানের বাম্পার ফলন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে মাঠের পর মাঠ সবুজে বিস্তৃত হয়ে গেছে।

বাংলাদেশের প্রধান ফসল ধান। এটি দেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ। দেশের শ্রমশক্তির মোট ৪০.৬০ শতাংশ কৃষি খাতে নিয়োজিত। এছাড়া রপ্তানি আয়েও কৃষি খাতের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই দেশের অর্থনীতি অনেকাংশে কৃষির ওপর নির্ভরশীল।

ফুলবাড়ীতে আমন মৌসুমের ধান উৎপাদনে বন্যা, মধ্যম খরা প্রবণতা, আকস্মিক বন্যা, তীব্র ঠান্ডা এসব দিক লক্ষ্য করে তিনটি পর্যায়ে ধান চাষ হয় — যেমন মাঝারি উঁচু, মাঝারি নিচু ও নিচু জমি। এখানে ব্রি ধান ২৮, ৫৮, ২৯, ৬৯ এবং ব্রি হাইব্রিড ধান ৩, ৫ ইত্যাদি ধানে মাঠ সবুজে ভরপুর হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ফুলবাড়ী উপজেলায় প্রায় ১৮,১৪৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। তবে একজন প্রান্তিক কৃষক শিবনগর ইউনিয়নের মিজানুর রহমান মিজান প্রায় ৫ একর জমিতে ধান চাষ করেছেন।

তিনি বলেন, “আমার জমিতে গত বারের তুলনায় এবার ফলন অধিক হওয়ার অপার সম্ভাবনা আছে, কারণ সঠিক বীজ, সেচ, রাসায়নিক সার, বালাইনাশক উপযুক্ত সময়ে প্রদান করেছি। তবে আবহাওয়া ভালো থাকলে আগামীদিনে স্বপ্নের সোনালি ফলন ঘরে তুলবো।”

উপজেলার আলাদীপুর ইউনিয়নের আবেদ আলীও উচ্চ ফলনশীল আগাম জাতের ধান উৎপাদন করেছেন। তিনি জানান, “আবহাওয়া ভালো থাকায় কালবৈশাখী ঝড় কিংবা বন্যা কম থাকায় জমিতে এখন পর্যন্ত কোনো পানি জমে না। ফলে এবার ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, “ফুলবাড়ী বরাবরই ভালো ফলনের নিশ্চয়তা দিতে আমরা কাজ করে যাচ্ছি। বিভিন্ন পরামর্শ যেমন, চলতি আমন মৌসুমে ধানে বাদামী গাছ ফড়িং (বিপিএইচ) লাগার পূর্বে পর্যাপ্ত সেচ ও আলোক ফাঁদ ব্যবহার করা, জৈব বালাইনাশক ব্যবহার এবং ধান ৮০ ভাগ পাকলে কর্তন করা যাতে প্রাকৃতিকভাবে কৃষকরা ক্ষতিগ্রস্থ না হন। প্রত্যেক ইউনিয়নে কৃষি উপসহকারীরা মাঠের ফসল ঠিক রাখতে নিরলসভাবে কাজ করছে।” তবে চলতি বছর প্রাকৃতিক দূর্যোগের কারণে উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ৪৪ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

বিনা অনুমতিতে দুই কাঁঠালগাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ঘিরে ইসরাইল-তুরস্ক উত্তেজনা

সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে কেন্দ্র করে ইসরাইল ও তুরস্কের মধ্...

উলিপুরে সুশীল সমাজের সঙ্গে জলবায়ু ন্যায্যতা নিয়ে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত ম...

কমিউনিটি ব্যাংক-নগদের অংশীদারিত্বে রেমিট্যান্স ও ডিজিটাল আর্থিক সেবায় নতুন সুযোগ

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করার...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা