সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় জমি দখল ও ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় জমি দখল ও খেতের আমন ধান কেটে নিয়ে যাওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের গোবদিয়া গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে মোঃ তাহের আলী (৪৫) ৫ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আরও পড়ুন : শরীয়তপুরে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম মুঠোফোনে জানান, আমি আমার ক্ষেতের ধান কেটেছি অন্য কারো ধান কাটিনি অভিযোগ যে কেউ দিতে পারে।

অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ তাহের আলী উপজেলার মল্লিকবাড়ী মৌজার ৩৩৬ দাগের ১০৫ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে ওই সম্পত্তিতে আমন ধান চাষাবাদ করে আসছিলেন। ওই সম্পত্তি মৃত নুর হোসেনের ছেলে সেলিম মিয়া (৩৫), মোঃ সিরাজ (৪০), মোঃ ওসমান (৬০), মোঃ সেলিম মিয়ার স্ত্রী মোছাঃ ইসমত আরা (৩০) ও ছেলে মোঃ জিসান অবৈধভাবে জোরপূর্বক জবরদখল করার বিভিন্ন পায়তারা করতেছে। প্রতিবাদ করলে তারা খুন জখমের হুমকি দেয়। ১৫ নভেম্বর (শুক্রবার) আনুমানিক সাড়ে ১১ টার সময় অভিযুক্ত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন ওই জমিতে রোপণ করা আনুমানিক ২০ মন আমন ধান কেটে নিয়ে যায়।

আরও পড়ুন : দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা