দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

মুক্তিযোদ্ধাদের অসম্মান এবং চাঁদাবাজির অভিযোগে ফুলবাড়ীতে উত্তেজনা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধাদের অসম্মান ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ২৪ এপ্রিল ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয় ও লিয়াজোঁ কমিটি এক সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন।

লিখিত বিবৃতিতে তারা জানান, ১৯৭৮ সালের ২২ মে মুক্তিযোদ্ধাদের কল্যাণে এককালীন বরাদ্দের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা ভরাট কানাহার পুকুরটি মাছ চাষযোগ্য করে তোলেন। এ যাবৎ ভোগ দখলরত তবে, সম্প্রতি বিদ্যুৎ চুরির দায়ে কারাভোগকারী ও কথিত সংবাদকর্মী কাটাবাড়ী মহল্লার পিতৃবিয়োগ নুর হোসেনের একমাত্র পুত্র হারুন উর রশীদ মুক্তিযোদ্ধাদের অসম্মান করে পুকুর থেকে মাছ ধরার উপর জোরপূর্বক বাধা সৃষ্টি করছেন।

অভিযোগ করা হয়, হারুন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এক লক্ষ টাকার চাঁদা দাবি করেন এবং চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালান।

পুকুরের দায়িত্বে থাকা কেয়ারটেকার শফিকুল ইসলাম বুলু জানান, হারুন নিয়মিতভাবে ভয় দেখিয়ে মাছ ধরায় বাধা দেন এবং পুকুর দখলের হুমকি দেন।

মুক্তিযোদ্ধারা জানান, হারুনের কর্মকাণ্ড মুক্তিযোদ্ধাদের অসম্মান করার শামিল। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা রাষ্ট্রের অসম্মান করার মতো। এই ধরণের চাঁদাবাজদের কারণে সমাজে বিভেদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই ধান্দাবাজ হারুনের মত হলুদ সাংবাদিকদের জন্য সাংবাদিকতার মত পবিত্র দায়িত্বকে কলুষিত করেছে। কুচক্রী সুবিধাবাদী ও অসৎ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য অভিশাপ, কল্যাণ বয়ে আনতে পারে না। বরং সমাজে বিভেদ, বিদ্বেষ, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা এদের প্রতি ঘৃণাভরে নিন্দা প্রকাশ করছি।

ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদ সমন্বয় ও লিয়াজোঁ কমিটি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি কানাহার পুকুরের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানান।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা