ছবি: সংগৃহীত
সারাদেশ

ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধা আবুল কালামকে অন্যায়ভাবে মামলা ছাড়াই গ্রেফতার এবং মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম বেগ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, “একজন বীর মুক্তিযোদ্ধাকে প্রকাশ্যে লাঞ্ছিত করার পেছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত থাকতে পারে।” তিনি ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে মুক্তিযোদ্ধারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ডের সদস্য সচিব আলহাজ আব্দুল খালেক মণ্ডল, সদস্য এমদাদুল হক, গফরগাঁও থানা কমান্ডের আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকার, আব্দুল খালেক আকন্দ, আব্দুর রহমান খান, আব্দুস সামাদ, হারুন অর রশিদ, মো. হেলাল উদ্দিন ঢালী, সাইফুল ইসলাম ও আব্দুল হক প্রমুখ।

এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ছেলে, স্ত্রী, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

৮০০ কোটির মালিক কেট

মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা