ছবি: সংগৃহীত
সারাদেশ

লিবিয়ায় বাংলাদেশী যুবক অপহরণ, ২০ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা চক্রের সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশী প্রবাসীর কাছ থেকে ২০ লক্ষ টাকা আদায়ের অপরাধে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত খন্দকার রিফাত হোসেন (২৬) টাংগাইল জেলার বাসাইল থানার কামুটিয়া গ্রামের খন্দকার রমজানের ছেলে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান। এর আগে, গত সোমবার সন্ধ্যার দিকে ঢাকার গেন্ডারিয়া থানা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে নোয়াখালী পিবিআই।

পিবিআই জানায়, ২০২১ সালের মার্চ মাসে অবৈধ পথে আসামি রিফাত লিবিয়ায় যান। তিনি সেখানে একটি কফিশপে চাকরি করার সময় মাফিয়া আবদুল্লা (লিবিয়ান), মোহাম্মদ (লিবিয়ান) এবং তানভীর (পাকিস্তান)দের সাথে পরিচয় ও সখ্যতা গড়ে তোলেন। ভিকটিম মো. লিটন হোসেন ওরফে সুজন (২৫) লিবিয়ার একটি ওয়ার্কশপে চাকরি করার সময় আসামির সাথে পরিচয় হয়।

ভিকটিম লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য টাকা-পয়সা জোগাড় করছিল। তার ইতালি যাওয়ার ইচ্ছা এবং টাকা সঞ্চয়ের বিষয়টি রিফাত জানতে পেরে মাফিয়াদের সহায়তায় ভিকটিমকে ২০২৪ সালের ২৭ জানুয়ারি তার কর্মস্থলে যাওয়ার পথে একটি সুপারমার্কেটের সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে আসামির বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তাকে হাত-পা বেঁধে মারধর করে এবং ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এরপর ভিকটিমের কাছ থেকে ৭২ হাজার দিনার (বাংলাদেশী ১৫ লক্ষ টাকা) আসামি নেয়। এছাড়া আনু আক্তারের নামীয় অগ্রণী ব্যাংক পিএলসি নারিন্দা শাখার মাধ্যমে ৫ লক্ষ টাকা নেওয়া হয়। এভাবে ভিকটিমকে দুই মাস ২০ দিন আটক রেখে আরও টাকা দাবি করতে থাকে। পরবর্তীতে ভিকটিমের মামা বাদী হয়ে গ্রেপ্তার আসামির শশুর-শাশুড়িকে আসামি করে মামলা দায়ের করলে আসামিরা ভিকটিমকে ২০২৪ সালের ১৬ এপ্রিল মুক্তি দেয়।

নোয়াখালী পিবিআই পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান আরও বলেন, মামলাটি পিবিআই নোয়াখালী দীর্ঘদিন ধরে তদন্ত করে অপহরণকারী চক্রের অন্যতম সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

আসামি লিবিয়ায় বিভিন্ন দেশের মাফিয়া চক্রের সঙ্গে মিলে লিবিয়া থেকে ইতালি যাওয়ায় ইচ্ছুক নিরীহ বাংলাদেশীদের অপহরণ করে আটক করে বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায় করত। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

সারাদেশে সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাবে ১৬৫৭ মেট্রিক টন চাল

প্রজননের ভরা মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত রাখতে সাড়ে...

শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী

শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেয়া ছাড়া ওই সময় ভারতের হ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা