সারাদেশ

টিকা নেওয়ার পরও করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (৩০ জুলাই) ভোরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, মো. আব্দুল হালিম গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন। এছাড়া কয়েকদিন আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস আক্তারের ফলাফল নেগেটিভ আসে। তবে চেয়ারম্যান আব্দুল হালিম এর আগে প্রথম ধাপে গত ২০ ফেব্রুয়ারি ও ২০ এপ্রিল দ্বিতীয় ধাপে করোনার টিকা গ্রহণ করেছিলেন।

অ্যাডভোকেট আব্দুল হালিম উপজেলা পরিষদের একটানা দুইবারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক জেলা বার সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা