সারাদেশ

আকমল হত্যার নতুন মোড়, ফাঁসলেন শুভ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা কৃষক আকমল শেখ হত্যা মামলায় নাটকীয় মোড় নিয়েছে। গত ১১ এপ্রিল অধিকতর তদন্তের জন্য মামলার সকল কার্যক্রম ফরিদপুরের সিআইডির কাছে হস্তান্তর করার পর তদন্তে বেড়িয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।

জানা যায়, মামলার তদন্ত চলাকালীন সময়ে তদন্তে বাদি পক্ষের গাজী শুভর সংশ্লিষ্টতা পাওয়ায় এবং হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ২৮ জুলাই তাকে উপজেলার ময়েনদিয়া বাজার থেকে গ্রেফতার করে ফরিদপুর সিআইডি। ওইদিনই শুভকে ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন।

গাজী শুভ চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের গাজী শামসুজ্জামান খোকনের ছেলে। সে একই গ্রামের দেলোয়ার মাতুব্বর হত্যাকাণ্ডে ২০১৯ সালের ৫ এপ্রিল দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে ফরিদপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. আকতার মিনা বলেন, মামলার তদন্ত চলাকালীন সময়ে হত্যাকাণ্ডের সঙ্গে তার সংশ্লিষ্টতা পাওয়ায় এবং সাক্ষীদের সাক্ষ্যে তার নাম আসায় তাকে গ্রেফতার করা হয়েছে।আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৭ মার্চ রাতে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখকে (৬০) দুবৃর্ত্তরা কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আকমল শেখের ছেলে ইব্রাহিম শেখ বাদি হয়ে চতুল ইউপির চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের একাংশের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান লিটুকে হুকুমের আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা