খেলা

আকমলের দেশ ছাড়ায় খুশি ভক্তরা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুবার জুয়াড়ির প্রস্তাব গোপন করায় তিন বছরের জন্য নিষিদ্ধ হন পাক দলের উইকেটকিপার ব্যাটসম্যান উমর আকমল। আপিলে সাজার মেয়াদ কমলেও যে দলে আর সুযোগ মিলবে না, তার ঢের টের পেয়ে গেছেন।

ক্রিকেট থেকে এতোদিন দূরে থাকা এ খেলোয়াড় জানালেন, ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

টুইটারে এ খবর দিতেই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের অনেকেই তাকে লিখেছেন- সেখানে থেকে ফেরার দরকার নেই আর।

টুইটে নিজের ও প্লেনের টিকিটের ছবি পোস্ট করে আকমল লিখেছেন, ব্যক্তিগত কিছু কাজের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছি। সবকিছু ঠিকঠাকমতো হলে সেখানে কিছুদিন থাকবো। আমার জন্য সমর্থকেরা সব সময় যেভাবে প্রার্থনা করেন, এখনো তা করার অনুরোধ জানাচ্ছি।

আকমলের এমন টুইটের পর পরই পাক ক্রিকেটে গুঞ্জন ছড়িয়েছে, পাকাপাকিভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। পাকিস্তান দলে ঠাঁই পাওয়ার সম্ভাবনা না দেখে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন!

এমন গুঞ্জনের মধ্যেই আকমলের সেই টুইটে অনেকেই লিখেছেন, ফিরে আসার দরকার নাই, ওখানেই থাকো।

কেউ কেউ লিখেছেন, চলে যাও। আমরা তোমাকে পেছনে ফেলে এসেছি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা