খেলা

বিশ্বকাপ খেলতে আইপিএল ছাড়লেন গেইল

ক্রীড়া ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসরটি। এসব ভেন্যুতেই আইপিএল শেষ হওয়ার পরপর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুটো টুর্নামেন্টই হচ্ছে জৈব সুরক্ষিত পরিবেশ বা বায়ো বাবলের ভেতর থেকে।

পরপর দুটি টুর্নামেন্ট হওয়ায় লম্বা সময় ক্রিকেটারদের থাকতে হবে বায়ো বাবলে। আর যার কারণে মানসিকভাবে অবসাদে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে ক্রিকেটারদের।

আর সেই অবসাদ কাটাতে বিশ্বকাপের কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন পাঞ্জাব কিংসের ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আসর থেকে টানা বায়ো বাবলের ভেতর রয়েছেন গেইল। আর সে কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চের জন্য নিজেকে মানসিকভাবে চাঙ্গা করতে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল।

সম্প্রতি এক বিবৃতিতে পাঞ্জাব কিংসকে বিষয়টি জানিয়েছেন গেইল।

বিবৃতিতে গেইল জানিয়েছেন, গত কয়েক মাস ধরে আমি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। এখন নিজেকে মানসিকভাবে আমি সতেজ রাখতে চাই।

তিনি আরএ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।

২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করেত যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা