ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে
খেলা

বাড়ি ফিরলেন পেলে

স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে গিয়েছিলেন নিয়মিত পরীক্ষা করতে। এরপর ধরা পড়ে টিউমার। সফলভাবে সেটা অপসারনও করা হয়। তবুও কয়েক দফায় নিতে হয় আইসিইউতে। প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

দীর্ঘদিন পর বাড়ি ফেরার খবর জানিয়ে ফেসবুকে পেলে লিখেছেন, যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনও লাফাতে পারবো না, কিন্তু বিগত কয়েকদিনে আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।

বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইন্সটাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছেন। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার নাহাপাড়া এলাকায় অভিযান চালি...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

নোয়াখালীর বিভিন্ন থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে...

ডা. সিনথিয়া দেশে দ্বিতীয়, স্ক্রিনিংয়ে বিভাগ সেরা

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পোস্টকে ঘিরে...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা